etcnews
ঢাকাMonday , 30 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ইসরায়েলি হামলা : নিহত ৭২

etcnews
June 30, 2025 5:21 am
Link Copied!

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় গতকাল রোববার অন্তত ৭২ জন নিহত হয়েছেন। গাজার চিকিৎসাসেবা–সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে এ খবর দিয়েছে আল-জাজিরা।

সূত্রের তথ্য অনুযায়ী, গতকাল ইসরায়েলি হামলায় শুধু গাজা সিটি ও উপত্যকার উত্তরাঞ্চলে নিহত হয়েছেন অন্তত ৪৭ জন।

গাজা সিটিতে অবস্থানরত আল-জাজিরার সাংবাদিক মোয়াথ আল-কাহলৌত স্থানীয় আল-আহলি হাসপাতালের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ হিসেবে বর্ণনা করেছেন।

মোয়াথ আল-কাহলৌত জানান, জেইতুন ও সাবরা এলাকার পাশাপাশি আল-জাওয়িয়া বাজারে ইসরায়েলি হামলায় আহত বেশ কিছু বেসামরিক মানুষ এই হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসেন

আল-জাজিরার সাংবাদিক বলেন, ‘সেখানে প্রচুর আহত মানুষের ভিড়। তাঁদের মধ্য শিশুরাও রয়েছে। তাঁদের সবার চিকিৎসার জন্য হাসপাতালটিতে পর্যাপ্ত শয্যা ও চিকিৎসা সরঞ্জাম নেই। অনেকে মাটিতে পড়ে থেকে কাতরাচ্ছেন। তীব্র সংকটের কারণে হাসপাতালটি সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে।’

গতকালের নিহত ব্যক্তিদের মধ্যে খাদ্যসহায়তা নিতে যাওয়া অন্তত পাঁচজন ফিলিস্তিনি রয়েছেন। চিকিৎসা-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাফার উত্তরাঞ্চলে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি সহায়তাকেন্দ্রে ত্রাণ নেওয়ার জন্য জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর হামলায় এই পাঁচজন নিহত হন।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

তবে গত শুক্রবার ইসরায়েলের সংবাদপত্র হারেৎজ এক গবেষণার বরাতে জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এটি উপত্যকার মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশের সমান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।