ধারাবাহিকতার বড্ড অভাব। এক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স তো পরের ম্যাচেই পুরোনো বাংলাদেশ। বিশ্বাস না হলে কলম্বো টেস্টের প্রথম দিনের পারফরম্যান্সে চোখ বোলানো যেতে পারে।
গলের প্রথম ইনিংসে পাঁচ শ ছুঁই ছুঁই স্কোর করা বাংলাদেশ কলম্বোয় আড়াই শ করতে পারবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা।
এনামুল হক বিজয়ের ফেরার মধ্যে দিয়ে। অথচ, টেস্ট শুরুর আগে ডাক মারা বিজয়ের দারুণ প্রশংসা করেছিলেন কোচ ফিল সিমন্স। বাংলাদেশি ওপেনার শক্তিশালী হয়ে ফিরবেন বলে আশা করেছিলেন তিনি। কিন্তু বিজয় কোচের আস্থার প্রতিদানই দিতে পারলেন না।
গল টেস্টের প্রথম ইনিংসের মতোই আজও ১০ বলে শূন্য রানে আউট হয়েছেন তিনি।
দ্বিতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কাটা অবশ্য সামলিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন মমিনুল হক ও সাদমান ইসলাম। তবে ২১ রানে মমিনুল বিদায় নেওয়ায় সেই চেষ্টাও বাধাগ্রস্ত হয়। মাঝে দলীয় ৩ রানের ব্যবধানে নাজমুল হোসেন শান্ত (৮) ও সাদমান ইসলাম (৪৬) বিদায় নিলে বিপদ বাড়ে বাংলাদেশের।
৭৬ রানেই যে ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

