etcnews
ঢাকাFriday , 20 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি গৃহহীনের সংখ্যা আট হাজারেরও বেশি

etcnews
June 20, 2025 11:19 am
Link Copied!

ইরানের প্রতিশোধমূলক হামলার ফলে ইসরায়েলে আট হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন। ইয়েদিওথ আহরোনোথ নামক ইসরায়েলি সংবাদমাধ্যম দেশটির সম্পত্তি কর ক্ষতিপূরণ তহবিলের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ভবন বা যানবাহনের ক্ষয়ক্ষতি পূরণের জন্য ইতোমধ্যে প্রায় ৩০ হাজার অনুরোধ জমা পড়েছে। এই পরিসংখ্যানগুলো ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মানবিক ও অবকাঠামোগত প্রভাবকে স্পষ্ট করে তোলে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ জুন) ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি-সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়াও, ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় ছয়জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরান কঠোর প্রতিশোধের হুমকি দেয় এবং পরবর্তীতে ইসরায়েলে পাল্টা হামলা চালায়। এরপর থেকে দুই পক্ষই একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে, যা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।