etcnews
ঢাকাSaturday , 14 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের সময় পরিবর্তনকে স্বাগত জানালেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত

etcnews
June 14, 2025 6:52 am
Link Copied!

বিশেষ প্রতিনিধি :

এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল World Humanity Revolution বা বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

এক বিবৃতিতে তিনি বলেন, “ইনসানিয়াত বিপ্লব দীর্ঘদিন ধরে বলে আসছে, এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযোগী নয়। এখন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বাস্তবতা ও গণচাহিদার প্রতিফলন।”
তবে নির্বাচন কেবল সময় পরিবর্তনে নয়, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই মুখ্য বলে মন্তব্য করেন তিনি। আল্লামা ইমাম হায়াত বলেন, “নির্বাচনের সময় ঘোষণাই যথেষ্ট নয়, এর সাথে সুষ্ঠু, নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশও নিশ্চিত করতে হবে। উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন, তাদের নিরপেক্ষতা অত্যন্ত জরুরি।”

তিনি আরও সতর্ক করে বলেন, “যদি উপদেষ্টা পরিষদে দলীয় ও পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের রাখা হয়, তাহলে কোনোভাবেই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই দলীয় ব্যক্তিদের অব্যাহতি দিতে হবে, অন্যথায় নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হবে।”
আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে আল্লামা ইমাম হায়াত বলেন, “বর্তমান বুথভিত্তিক সেকেলে পদ্ধতিতে ভোট প্রদান নিরাপদ নয় এবং দেশের ভেতরে ও বাইরে থাকা প্রায় অর্ধেক নাগরিক এতে অংশগ্রহণ করতে পারেন না। তাই সময় এসেছে মোবাইল ও ডিজিটাল পদ্ধতিতে ভোট গ্রহণের আয়োজন করার।”

নির্বাচন ব্যবস্থা আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি, যাতে সব নাগরিকের মত প্রকাশের অধিকার নিশ্চিত হয় এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।