etcnews
ঢাকাTuesday , 21 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

শাহরুখ, সালমানের বডিগার্ডরা কত বেতন পান

etcnews
April 21, 2026 3:28 pm
Link Copied!

শাহরুখ খান থেকে সালমান খান—প্রায় সব বড় তারকার পাশেই দেখা যায় তাঁদের বিশ্বস্ত দেহরক্ষীদের। কিন্তু এই পেশা ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন: তাঁরা কি সত্যিই কোটি টাকার বেতন পান?সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভাইরাল হয়—কোনো তারকার দেহরক্ষী বছরে ২–৩ কোটি রুপি আয় করেন। বিশেষ করে শেরা কিংবা রবি সিং–এর নাম বারবার উঠে আসে। এই গল্পগুলো এমনভাবে ছড়ায় যেন দেহরক্ষী হওয়া মানেই বিলাসবহুল জীবন। কিন্তু বাস্তবতা কি সত্যিই এমন?এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইয়াসিন খান, যিনি এক দশকের বেশি সময় ধরে শাহরুখ খানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।ইয়াসিন খানের কথায়, ‘সোশ্যাল মিডিয়া অনেক সময় ভুল বার্তা দেয়। বাস্তবে কেউ বছরে দুই থেকে আড়াই কোটি আয় করে না।’ইয়াসিন খান জানান, দেহরক্ষীদের আয়ের কাঠামো বেশ সরল—একটি নির্দিষ্ট মাসিকবেতন, সিনেমা বা বিজ্ঞাপনের জন্য অতিরিক্ত চুক্তিভিত্তিক পারিশ্রমিক, বিশেষ ইভেন্টে অস্থায়ী আয়। মোট আয় বাড়তে পারে, কিন্তু সেটি নিয়মিত কোটি টাকার পর্যায়ে পৌঁছায় না।আজকের তুলনায় অতীতে দেহরক্ষীদের অবস্থা ছিল আরও কঠিন। ইয়াসিন খানের মতে, একসময় চলচ্চিত্রে কাজ করলেও তাঁদের জন্য আলাদা কোনো পারিশ্রমিক ছিল না। ‘প্রযোজকেরা শুধু ড্রাইভার, মেকআপ আর্টিস্ট বা স্পটবয়দের টাকা দিতেন। আমরা কাজ করতাম, কিন্তু আলাদা করে কিছু পেতাম না,’ বলেন তিনি। এই অবস্থার পরিবর্তন আসে তাঁর উদ্যোগে।ইয়াসিন খান প্রযোজকদের কাছে দাবি তোলেন—যেহেতু দেহরক্ষীরাও শুটিংয়ের অংশ, তাই তাঁদেরও পারিশ্রমিক পাওয়া উচিত। এই দাবি জানানোর আগে তিনি গৌরী খানের অনুমতি নেন। পরিবারের সমর্থন পাওয়ার পর তিনি বিষয়টি সামনে আনেন।ধীরে ধীরে প্রযোজকেরা সম্মত হন, এবং আজ বলিউডে দেহরক্ষীদের জন্য আলাদা পারিশ্রমিক একটি প্রতিষ্ঠিত নিয়ম।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।