etcnews
ঢাকাSunday , 19 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

লাল শাড়িতে নজর কাড়লেন কুসুম শিকদার

etcnews
April 19, 2026 5:46 pm
Link Copied!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। নাটকের পাশাপাশি চলচ্চিত্রের মাধ্যমেও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। প্রায়শই ভক্তদের সাথে নিজের নতুন ছবি শেয়ার করে থাকেন।

এবার কুসুম শিকদার সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন যা ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলেছে। নতুন লুকে কুসুম শিকদারকে একরাশ মুগ্ধতা দেখাচ্ছেন। লাল শাড়ি এবং সবুজ ব্লাউজ পরে, গলায় সুন্দর মুক্তার হার এবং হাতে চটকদার ব্রেসলেটে ধরা দিয়েছেন। কুসুম শিকদারের নতুন লুকটি দেখে ভক্তরা রীতিমতো মুগ্ধ। তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে আসছেন।এবার তার এই নতুন লুকের মাধ্যমেও তিনি ভক্তদের মুগ্ধ করলেন। এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা এ অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘শাড়িতে নারী সব সময় সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে অনেক অনেক ভালো লাগে প্রিয় কুসুম শিকদার।’

প্রসঙ্গত, ২০১০ সালে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গহীনে শব্দ চলচ্চিত্রের অভিনয়ের মধ্য দিয়ে কুসুমের বড় পর্দায় আগমন ঘটে। ছবিতে তিনি স্বপ্না চরিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন মামনুন হাসান ইমন। পরে তিনি ফ্রান্স-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘লাল টিপ’ ছবিতে কাজ করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।