সারা দেশে কালবৈশাখী ঝড়ের দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের আট বিভাগেই ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ পরিস্থিতিতে বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।
/কানিজ
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

