etcnews
ঢাকাWednesday , 11 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মশালমিছিল, দুই পক্ষ মুখোমুখি

etcnews
June 11, 2025 5:42 pm
Link Copied!

শরীয়তপুরে ছাত্রদলের জেলার আহ্বায়ক কমিটি নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। এক পক্ষ কমিটি বাতিলের দাবিতে জেলা শহরে মশালমিছিল করেছে। আরেক পক্ষ কমিটিকে অভিনন্দন জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। দুই পক্ষের এমন অবস্থানের কারণে জেলা শহরের ব্যবসায়ী ও নাগরিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে

৩ জুন ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। এর পর থেকে ৯ দিন ধরে একটি পক্ষ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, মশালমিছিল, কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। নতুন এ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তাতে পুলিশ সদস্য, পথচারীসহ ১৫ জন আহত হয়েছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।