etcnews
ঢাকাThursday , 5 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩

etcnews
June 5, 2025 12:17 pm
Link Copied!

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সেইসাথে ২১টি নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৫০০ জন। এখন পর্যন্ত এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার (৪ জুন) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত করোনা থেকে তিনজন সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত এই ভাইরাস থেকে সুস্থ হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।