etcnews
ঢাকাThursday , 5 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তা পরিস্থিতি ভালো আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

etcnews
June 5, 2025 8:10 am
Link Copied!

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমি নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে দেখলাম, নিরাপত্তা পরিস্থিতি ভালো আছে।

আজ বৃহস্পতিবার গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা যেন এমন থাকে, এজন্য আপনাদের সবার সহযোগিতা দরকার।’

এ সময় সাংবাদিকদের কাছে তিনি জানতে চান, আপনারা বলেন নিরাপত্তার কোনো ঘাটতি আছে কি না?’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বছর গরুর দাম তুলনামূলক রিজনেবল। আমার মনে হলো গতবারের চেয়ে দাম একটু কম।’

বড় গরু কিনতে মানুষ ভয় পাচ্ছে কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে দুর্নীতির টাকায় পকেট ভরা ছিল, এখন তো আর দুর্নীতির টাকা নাই। এজন্য বড় গরু কিনতে পারছে না। বিশেষ করে যাদের ব্ল্যাকমানি ছিল, তারা তো বড় বড় গরু কিনত, এখন তো বড় গরু কেনা ডিফিকাল্ট।’

তার ভাষ্য, ‘তারপরও আমাদের যাদের সৎ পয়সা আছে, তারা অনেকে বড় গরু কিনছেন। সৎ পয়সাওয়ালা বহু লোক বড় বড় ব্যবসায়ী তারা বড় গরু কিনবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।