etcnews
ঢাকাWednesday , 4 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা দক্ষিণ সিটির মূল ভবনের সামনে আজও তালা ঝুলছে

etcnews
June 4, 2025 10:11 am
Link Copied!

কর্মসূচি শিথিল করার ঘোষণা দেওয়ার পরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মূল ভবনের প্রধান ফটকে এখনো তালা ঝুলছে। এ কারণে সেবা নিতে আসা লোকজন ফিরে যাচ্ছেন। কর্মকর্তারাও অফিসে আসেননি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরদিন ১৫ মে করপোরেশনের সিংহভাগ কর্মচারীরাও এতে সংহতি জানিয়ে অংশ নেন। ওই দিনই নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

বিএনপির নেতা-কর্মী ও কর্মচারীদের কর্মসূচির কারণে ওই দিন থেকে জন্ম ও মৃত্যুনিবন্ধন–সংক্রান্ত কাজ, ওয়ারিশান সনদ, নতুন ট্রেড লাইসেন্স (ব্যবসার অনুমতিপত্র), ট্রেড লাইসেন্স নবায়ন, কর জমাসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে।

গতকাল মঙ্গলবার চলমান কর্মসূচিতে এসে ইশরাক হোসেন ঘোষণা দিয়েছিলেন, ‘সামনে ঈদ। জনভোগান্তির কথা সামনে রেখে নগর ভবন অবরোধ বা ঘেরাওয়ের যে কর্মসূচি সেটাকে কিছুটা শিথিল ও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সরকার শপথের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে না দিলে ছুটির পর আরও কঠোর আন্দোলনের হুমকিও দিয়েছিলেন ইশরাক।

ইশরাক হোসেনের এমন বক্তব্যের পর ধারণা করা হয়েছিল, ঈদের আগে আজ সরকারি অফিসগুলোর শেষ কর্মদিবসে হয়তো নগর ভবনেও স্বাভাবিক কার্যক্রম চলবে। কিন্তু বাস্তবে এখনো নগর ভবনে তালা ঝুলছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।