etcnews
ঢাকাMonday , 2 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ মঙ্গলবার থেকে

etcnews
June 2, 2025 3:06 pm
Link Copied!

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের জন্য আগামীকাল মঙ্গলবার থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করতে যাচ্ছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

আজ সোমবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের ঈদ যাত্রায় নিয়মিত বাস রুটে চলাচলকারী বাসের বাইরে কেবল ‘ঈদ স্পেশাল সার্ভিস’—এর জন্য প্রায় সাড়ে ছয়শ বাস তৈরি রাখা হয়েছে। এই বিশেষ সেবা চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ রাজধানীর মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ‘ঈদ স্পেশাল সার্ভিস’—এর সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে কথা বলেন সংস্থাটির নতুন চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। তিনি    এই বিশেষ সেবার আওতায় থাকা সব গাড়ি নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়ার তাগিদ দেন। পাশাপাশি গাড়িতে অতিরিক্ত যাত্রী পরিবহন না করা এবং অতিরিক্ত ভাড়া না নেওয়ার ব্যাপারে সতর্ক করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদ সার্ভিসের প্রতিটি গাড়িতে চালকের নাম, মোবাইল নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও প্রধান কার্যালয়ের কন্ট্রোল রুমের নম্বর সম্বলিত স্টিকার লাগানোর নির্দেশনা দেয়া হয়েছে। যাতে করে যাত্রীরা যে কোনো সমস্যার বিষয়ে বিআরটিসিকে অবগত করতে পারে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।