সাগরের নিম্নচাপ চলে গেছে। তবে বৃষ্টি কমেনি। এখন অবশ্য নিম্ন বা লঘুচাপের কারণে নয়। বৃষ্টি হচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে। বৃষ্টি–ঝরানো এ বায়ু এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। এর প্রভাবেই আজ রোববার দেশের অন্তত তিন বিভাগের বেশ কিছু স্থানে বৃষ্টি হতে পারে। বৃস্টি চলতে পারে আরও অন্তত দুই দিন। আর টানা ভারী বৃষ্টিতে বেড়েছে দেশের বিভিন্ন নদ–নদীর পানি। তাতে অন্তত চার জেলায় বন্যা পরস্থিতির সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। আজ রাজধানীতেও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

