etcnews
ঢাকাFriday , 30 May 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ঝড়ো হাওয়ায় চট্টগ্রামে ৪ জাহাজ উপকূলে

etcnews
May 30, 2025 6:49 pm
Link Copied!

চট্টগ্রাম উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ঝোড়ো হাওয়া ও উত্তাল সাগরের ঢেউয়ে চারটি জাহাজ উপকূলে আটকে পড়েছে। বৃহস্পতিবার (২৯ মে) রাতের ঝড়ো আবহাওয়ায় দুটি জাহাজ চট্টগ্রামের পতেঙ্গায় ও দুটি আনোয়ারা উপকূলে আটকে যায়।

আনোয়ারা উপকূলে আটকে পড়া দুটি নৌযান হলো মারমেইড-৩ (বার্জ) ও নাভিমার-৩ (টাগবোট)। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরের জলসীমায় নোঙর করে রাখা এই নৌযানগুলোর বিরুদ্ধে রয়েছে মালিকপক্ষের বিরুদ্ধে দায় মেটানোর ব্যর্থতার অভিযোগ ও পাঁচটি মামলা। ভিশন শিপিং কোম্পানি বলছে, বিল না পেলেও তারা নিয়মিত পাহারাদার সরবরাহ করে যাচ্ছে।

এক পাহারাদার জানান, সাগরের প্রচণ্ড ঢেউয়ের মুখে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বার্জ ও টাগবোটটি উপকূলে আটকে পড়ে।

এদিকে, চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে আটকে পড়েছে আরও দুটি জাহাজ—এমভি আল-হেরেম ও বিএলপিজি সুফিয়া। উল্লেখ্য, বিএলপিজি সুফিয়া গত অক্টোবর মাসে এলপিজি গ্যাস স্থানান্তরের সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

নৌ-সুরক্ষা সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, অব্যবস্থাপনা ও মালিকপক্ষের উদাসীনতা এই ধরনের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।