etcnews
ঢাকাFriday , 23 May 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ন্যাশনাল নার্সারির বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ

etcnews
May 23, 2025 7:39 pm
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ী পার্কে বাংলাদেশ ন্যাশনাল নার্সারির বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার (২৩ মে) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

যাত্রাবাড়ী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, আমাদের ধারণা ফ্লাইওভার থেকে কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে জুয়েল নামে একজন আহত হয়েছেন। আহত জুয়েলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা নিয়ে আমরা তদন্ত করছি। এ বিষয়ে আমাদের টিম কাজ করছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।