etcnews
ঢাকাFriday , 23 May 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর-অক্টোবরেই: উমামা ফাতেমা

etcnews
May 23, 2025 3:34 am
Link Copied!

বিশেষ প্রতিনিধি :

দেশ বর্তমানে কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে তিনি বলেন, রাজনৈতিক ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর, অক্টোবরের দিকেই। খোলসটা ছিল একরকমভাবে। বর্তমানে খোলসটাও খুলে পড়ছে তাই অনেকে অবাক হচ্ছে।

উমামা ফাতেমা আরও লিখেন, সব পক্ষ যদি কিছুটা পরিপক্কতা দেখাত, শহিদদের জীবনের কথা ভেবে কিছুটা ছাড় দিত তাহলে অন্তত ইলেকশনের আগ পর্যন্ত দেশটা স্ট্যাবল থাকত। দেশটা স্ট্যাবল না হতে দেয়ার জন্য অনেক ধরনের ফোর্স ভিতরে সক্রিয় আছে।
তিনি আরও লিখেন, জুলাই এর সকল লড়াকু শক্তিই ক্ষমতার প্রশ্নে অস্থির হয়ে গেছে। যেন গোটা দেশটাই একটা খেলামাত্র।

উমামা আরও লিখেন, রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও টেবিলে ঐক্যমতের রাজনীতিই দেশকে একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে নিতে পারে। কিন্তু হায়! এখন প্রতিটি শক্তিই পরস্পরকে বেইমান, গাদ্দার মনে করে। আর এখন এসে ড. ইউনুসের জন্য হা হুতাশ একটু হালকা লাগে বৈকি। যখন ঐক্যমতের রাজনীতি করতে হয় ঐ সময় ভাঙনের রাজনীতি করছেন। আর এখন এসে হা-হুতাশ দেখতে হাস্যকর লাগে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।