etcnews
ঢাকাFriday , 9 May 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বো না- হাসনাত আব্দুল্লাহ

etcnews
May 9, 2025 11:49 am
Link Copied!

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

‘আমরা এখান থেকে বের হয়ে শাহবাগ অবরোধ করব। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, ততক্ষণ আমরা অবরোধ করে রাখব,’ বলেন তিনি।

এ সময় হাসনাতের সঙ্গে মঞ্চে ছিলেন জাতীয় নাগরিক পার্টির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম।

হাসনাতের এ ঘোষণার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত ছাত্র-জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের উত্তর-পূর্ব প্রান্তে সড়কের ওপর তৈরি করা এ মঞ্চ ঘিরে আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর সমাবেশের ঘোষণা দিয়েছিকেন হাসনাত।

সকাল থেকেই সেখানে ছাত্র-জনতার একটি অংশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান নেওয়া শুরু করেন।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে গতকাল রাত ১০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়।

রাতে ওই কর্মসূচি থেকে হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল, এ সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে গণহত্যাকারী আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা না হবে এবং বিচারিক প্রক্রিয়ায় সুস্পষ্ট রোডম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।