etcnews
ঢাকাWednesday , 7 May 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাবের সহকারী পুলিশ সুপারের আত্মহত্যা! মিলেছে চিরকুট

etcnews
May 7, 2025 11:30 am
Link Copied!

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে র‍্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা নামের র‍্যাবের এক সহকারী পুলিশ সুপারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে মিলেছে একটি চিরকুট।

বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২ টায় র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় অফিস কক্ষ  থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার মৃত বিনয় সাহার ছেলে। র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন নিহত পলাশ সাহা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত র‍্যাবের সহকারী পুলিশ সুপার পলাশ সাহা পারিবারিক কলহের জেরে নিজ অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।