etcnews
ঢাকাSunday , 9 February 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

গাজীপুরে আ.লীগের ৪০ নেতাকর্মী আটক

etcnews
February 9, 2025 6:17 am
Link Copied!

দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুর জেলার পাঁচ থানায় ৪০ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরও বলেন, আন্দোলনের নামে নিষিদ্ধ সংগঠনের অনেক নেতাকর্মী অপতৎপরতা চালাচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরে এ অভিযান পরিচালিত হচ্ছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।