etcnews
ঢাকাWednesday , 5 February 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

মাঠে থাকার ঘোষণা উপদেষ্টা নাহিদের

etcnews
February 5, 2025 3:45 pm
Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে এখন তথ্যযুদ্ধ চলছে এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বলতে চাই, আতঙ্ক ছড়িয়ে লাভ নেই। আমরা মাঠে আছি। ফেব্রুয়ারি-মার্চ ছাত্র-জনতা মাঠে থাকবে। রাজপথ তাদের দখলেই থাকবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) আহম্মদ ফয়েজের সম্পাদনায় ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় ডিজিএফআই বিভিন্ন গণমাধ্যমে আমাদের নিয়ে নানারকম সংবাদ প্রচার করিয়েছে। এ নিয়ে আমাদের বা আমার কোনো প্রতিষ্ঠান বা সম্পাদকের ওপর ব্যক্তিগত রাগ-অভিযোগ নেই। তবে আমি সেই সব সংবাদ মাধ্যমের সম্পাদকদের সত্য প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য বলি।

উপদেষ্টা নাহিদ আরও বলেন, আন্দোলনের সময় কিছু কিছু সংবাদ মাধ্যম নানা ধরনের ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করেছে। কিন্তু ১৬ জুলাই-এর পর এ আন্দোলন শুধু কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ওই সময় গণমাধ্যমের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল ছাত্রদের পক্ষে। তারপরও যারা ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পক্ষে কাজ করেছেন। তাদের মনে রাখতে ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ বইটি ভূমিকা রাখবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।