etcnews
ঢাকাTuesday , 4 February 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকের বাসা থেকে সেই সুবার ভিডিও বার্তা

etcnews
February 4, 2025 10:44 am
Link Copied!

মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে নিখোঁজ হন ১১ বছরের এক কিশোরী। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হন তিনি। পরে তাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি ভালো আছি, সুখে আছি।’

এ সময় ক্যামেরার পেছনে থাকা ব্যক্তি তাকে প্রশ্ন করেন, বাবার সঙ্গে কথা হয়েছে কিনা। জবাবে তিনি বলেন, হ্যাঁ। এ সময় বাবার কাছে ফেরার সম্মতিও জানান তিনি।

জানা গেছে, নিখোঁজ কিশোরীর নাম আরাবি ইসলাম সুবা। মায়ের চিকিৎসা করাতে বরিশাল থেকে পরিবারের সঙ্গে ঢাকায় আসে। সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

সুবার বাবা ইমরান রাজিবের একটি আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক নেটিজেন তাকে খুঁজে পেতে পরিবারকে সাহায্য করার উদ্দেশ্যে পোস্টটি শেয়ার করেছেন।

সুবার আত্মীয় মাইদুল রাকিব জানান, সুবার মা প্রথমে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করায় তার পরিবার মহাখালী এলাকার একটি বাসা নিয়ে বসবাস শুরু করে। সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার কেমোথেরাপি শুরু হয়। সেজন্য চারদিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার মা।

এর মধ্যে রোববার সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট এক ফুফাত ভাইকে নিয়ে বাসা থেকে বের হয় সুবা। কৃষি মার্কেট এলাকার প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার কাজিন একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। এরপর সুবা আর বাসায় পৌঁছায়নি। পরে পরিবারের লোকজন তৎক্ষণাৎ আশপাশ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে তারা মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।