etcnews
ঢাকাSaturday , 1 February 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কাল আখেরি মোনাজাত, আজ মধ্যরাত থেকে গণপরিবহন বন্ধ

etcnews
February 1, 2025 7:54 am
Link Copied!

কাল আখেরি মোনাজাত, আজ মধ্যরাত থেকে গণপরিবহন বন্ধ

আগামীকাল রবিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এ জন্য ইজতেমা এলাকায় রাত ১২টা থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জনিয়েছেন জিএমপি কমিশনার ড, নাজমুল করিম খান

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা ময়দানে স্থাপিত বিদেশি মেহমানদের জন্য তৈরি করা গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের এ কথা বলেন জিএমপি কমিশনার নাজমুল করিম খান।
কমিশনার বলেন, আজ শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে দেওয়া হবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।
তিনি বলেন, ইজতেমার মুরব্বিদের সাথে কথা হয়েছে। তাঁরা বলেছেন, কাল রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত করবেন। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে আমাদের নজর আছে। আশা রাখি কোন বিশৃঙ্খলার সৃষ্টি হবে না।
তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।