etcnews
ঢাকাSunday , 29 December 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী জিয়ার ২ দিনের রিমান্ড

etcnews
December 29, 2024 9:27 am
Link Copied!

গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনায় তাবলীগ জামাতের মাওলানা সাদ কান্দলভীর অনুসারী জিয়া বিন কাসিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত- ৫ এর বিচারক ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রিমান্ডের শুনানির জন্য সকালে জিয়া বিন কাসিমকে আদালতে আনা হয়। গাজীপুর মহানগর আদালতের পরিদর্শক আহসান উল্লাহ ও তাবলীগ জামাত শুরায়ী নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, ‘ইজতেমার সাদপন্থী জিয়া বিন কাসিমকে আদালতে তোলা হলে তার সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালতের বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এদিকে রিমান্ড আবেদন শুনানিকালে মাওলানা জুবায়ের অনুসারীরা জিয়া বিন কাসিমের বিচারের দাবিতে আদালতের সামনের সড়কে বিক্ষোভ করেন। টঙ্গীর ইজতেমা ময়দানে প্রবেশ ও নিয়ন্ত্রণ নিয়ে তাবলীগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় জুবায়ের অনুসারীদের পক্ষে হত্যা মামলা দায়ের করা হয় টঙ্গী পশ্চিম থানায়। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েক শ জনকে আসামি করা হয়।

গত ১৯ ডিসেম্বর জোবায়ের অনুসারীর (শুরায়ী নেজাম) সাথী এস এম আলম হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় ৬ নং আসামি জিয়া বিন কাসিমকে গত শনিবার সকালে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই মামলার চার্জশিটভুক্ত অপর আসামি মোয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২০ ডিসেম্বর তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।