etcnews
ঢাকাMonday , 9 December 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ড. ইউনূসের সঙ্গে ইইউর ২৭ রাষ্ট্রদূতের বৈঠক আজ

etcnews
December 9, 2024 4:37 am
Link Copied!

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

সোমবার বেলা ১২টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ নিয়ে এক ব্রিফিংয়ে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম জানিয়েছিলেন, ইউ’র ২৭ দেশ ছাড়াও আরো একটি দেশের রাষ্ট্রদূত অংশগ্রহণ করবেন এ বৈঠকে।

আলোচনায় জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা ও রোহিঙ্গা ইস্যু প্রধান্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হবে বলে জানা গেছে। আলোচনা হবে অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তিসহ নানা ইস্যুতে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।