etcnews
ঢাকাThursday , 7 November 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে বড় পরিবর্তন হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

etcnews
November 7, 2024 3:18 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে বড় কোনো পরিবর্তন হবে বলে মনে করেন না পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের স্পেকুলেট করার প্রয়োজন নেই। আমরা দুই-তিন মাস দেখি। দুই মাস সময় তো আছে। তারপর তারা দায়িত্ব ও পদক্ষেপ নেবেন। তিনি তো বলেননি যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করবেন বা খারাপ করবেন। তিনি কিছুই বলেননি।’ 

উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু দলের ভিত্তিতে নয়। আমাদের সঙ্গে যেসব বিষয় নিয়ে বাইডেন প্রশাসনের আলাপ চলছিল বা তাদের যা চাওয়া ছিল বা আলোচনা চলছিল, সেগুলো এর আগের ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল। কাজেই এটি বলা ঠিক হবে না যে ট্রাম্প প্রশাসন ও বাইডেন প্রশাসনের মাঝে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে। এটি আমি মনে করি না। আমরা কয়েক মাস দেখি, তারপর যোগাযোগ প্রতিষ্ঠা করব।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।