etcnews
ঢাকাWednesday , 21 August 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

রাতভর নসরুল হামিদের বনানীর ভবনে অভিযান

etcnews
August 21, 2024 6:34 am
Link Copied!

রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাত থেকে প্রিয় প্রাঙ্গণ নামের ভবনটিতে অভিযান শুরু করে তারা।

এ সময় ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা। রাতভর চলমান অভিযানে ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করেন তারা।

এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উপস্থিত ছিলেন। ছাত্র-জনতার আন্দোলন দমাতে বিপুলসংখ্যক অর্থায়ন এই ভবনটি থেকেই যায় বলে অভিযোগ করেন নুর।

এ ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতেই অভিযান চালানো হয় ভবনের ফ্লোরগুলোতে। তবে অভিযানের খবরে আইনশৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের অভিযোগ তাদের।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।