etcnews
ঢাকাWednesday , 14 August 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

etcnews
August 14, 2024 8:21 am
Link Copied!

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকেও সব সময় গুরুত্ব দেয় দিল্লি।

তবে শেখ হাসিনা ইস্যুতে প্রশ্ন করা হলে কোনো কথা বলেননি প্রণয় ভার্মা। তিনি বলেন, আজকে শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিলো, কোনো অ্যাজেন্ডা ছিলো না। প্রণয় ভার্মা বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো আলাপ হয়নি। 

এদিকে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করতে তার দপ্তরে আরও এসেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।