etcnews
ঢাকাSunday , 25 February 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

etcnews
February 25, 2024 5:56 am
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২০২৩-২৪ অর্থবছরে ‘সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ১ম ধাপ’-এর কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় শ্রেষ্ঠ প্রশিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। মোট ৭৯৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন মোঃ ইকবাল হোসেন, ফায়ারিং-এ সেরা মোঃ আবু নাঈম সোহান, আর সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন মোঃ নোমান বকাউল।

পুরষ্কার প্রদান শেষে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ২০২৩-২৪ সালে “অপারেশন সুরক্ষিত যাতায়াত” পরিচালনা করে সড়ক, নৌ ও রেলপথে জনসাধারণ এর যাতায়াত নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। বিশেষ করে, ঘন কুয়াশা ও কনকনে শীতের মধ্যে রেল লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দিন রাত কাজ করেছে। এতে সাধারণ আনসার সদস্যরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এর আগে সকাল সাড়ে নয় টায় ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শুরু হয়। অশ্বারোহী দলের নিরাপত্তা বেষ্টনীতে মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে আগমন করেন প্রধান অতিথি। লাল গালিচায় মোড়ানো সুসজ্জিত খোলা সবুজ জিপ-এ তিনি প্রতিটি কন্টিনজেন্ট পরিদর্শন করেন। পরে প্যারেড কমান্ডার উপপরিচালক মোঃ সেফাউল হোসেন এর নেতৃত্বে প্যারেড ৬ (ছয়) সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মোঃ নূরুল হাসান ফরিদী, উপমহাপরিচালকবৃন্দ ও বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, আনসার-ভিডিপি সসদ্যবৃন্দ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।