etcnews
ঢাকাWednesday , 7 February 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

কলাপাড়া সাব রেজিস্ট্রি অফিসের শত বর্ষে নতুন ভবনের উদ্বোধন

etcnews
February 7, 2024 8:40 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। সাব রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবনটি জরাজীর্ণ ও স্থান সংকট হওয়ায় উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশে স্থানান্তর করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) ১২ টায় নতুন ভবনের বারান্দায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলাপাড়া সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, কলাপাড়া দলিল লেখক সমিতি’র সভাপতি মো. আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মো. জসিম পারভেজ প্রমুখ। এসময় সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক সমিতির সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।