etcnews
ঢাকাFriday , 12 January 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে কৃষকদের মাঝে রিপার মেশিন বিতরণ

etcnews
January 12, 2024 6:01 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিসের আয়োজন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (১১ জানুয়ারি)দুপুরে কৃষকদের মাঝে রিপার মেশিন বিতরণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে উন্নয়ন সহায়তার আওতায় ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল প্রধান অতিথি হিসেবে ১০ জন কৃষককে ১০টি রিপার মেশিনের চাবি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন,কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড.মুসাফির নজরুল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান সহ
অন্যরা। জানা গেছে,,কৃষকগণ মেশিনের মোট মূল্যের অর্ধেক প্রদান করেছেন। আর ৫০ শতাংশ সরকারি ভর্তুকির মাধ্যমে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের এ রিপার মেশিন দেওয়া হয়েছে। এ মেশিন দিয়ে ধান ও গম কর্তন করা যাবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।