etcnews
ঢাকাThursday , 11 January 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

কলাপাড়ায় সাংবাদিক উত্তম কুমারের পিতার মৃত্যুতে শোকসভা

etcnews
January 11, 2024 5:35 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সদস্য ও বাংলাদেশ প্রতিদিন কলাপাড়া প্রতিনিধি সাংবাদিক উত্তম কুমার হাওলাদার এর পিতা তরণী রঞ্জন হাওলাদারের মৃত্যুতে শোকসভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রিপোর্টার্স ক্লাব’র হল রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সভাপতি এইচ. আর মুক্তা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সহ-সভাপতি মো. ওমর ফারুক, সাবেক সভাপতি এস.কে রঞ্জন, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, সদস্য প্রনব নারায়ন বিশ্বাস, তুষার হাওলাদার প্রমুখ। এসময় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সাধারন সম্পাদক মো. নাহিদুল হক।
উল্লেখ্য, তরণী রঞ্জন হাওলাদার ১৭ ডিসেম্বর রোজ রবিবার সকাল ৯ টার দিকে কলাপাড়া পৌর শহরে তার নিজ বাসভবনে মৃত্যু বরন করেন। পরে তাকে তালতলী উপজেলার বেহুলায় গ্রামের বাড়িতে তার শেষ কৃর্তি করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।