etcnews
ঢাকাMonday , 8 January 2024
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিজয়ী নৌকার জিয়াউর রহমান

etcnews
January 8, 2024 4:00 am
Link Copied!

মোঃ নাসিম, নাচোল প্রতিনিধিঃ
দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে ৪৮ হাজার ৬০৬ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মু.জিয়াউর রহমান। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫১ ভোট। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস ৬৬ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন। এই আসনের ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল উপজেলার স্ব-স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন। গোমস্তাপুর উপজেলায় ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিভাবে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া এই আসনে অন্য প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে বাংলাদেশ কংগ্রেস (ডাব) প্রতিকের আব্দুল্লাহ আল মামুন ৯০৭ ভোট, জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতিকের মোহাঃ আব্দুর রশিদ ২ হাজার ১০৬ ভোট , বিএনএফ (টেলিভিশন) প্রতিকের মোঃ আজিজুর রহমান ২৭২ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-২ ( ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৪২ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ১৮২ জন ও নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ৮৫৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ১ জন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।