etcnews
ঢাকাMonday , 12 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

চরফ্যাশনে কন্যাশিশু দিবস উদযাপন

etcnews
October 12, 2026 5:59 pm
Link Copied!

মো.ফাহিম,চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি:
জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে চরফ্যাশনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা, মর্যাদা নিশ্চিত এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা চত্বরে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, কন্যাশিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাদের শিক্ষা থেকে ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ বন্ধ এবং নির্যাতনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। কন্যাশিশুর অধিকার রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা বিএনপি নেতা, হেলাল উদ্দিন টিপু, কাজী মঞ্জুর হোসেন ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রফুর রহমান দিপু ফরাজী উপস্থিত ছিলেন।
উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, কন্যাশিশুরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা গেলে একটি সমতাভিত্তিক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, কন্যাশিশু দিবসের কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর কন্যাশিশুদের অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধিসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।