etcnews
ঢাকাTuesday , 28 November 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

জেলা শহরে আ’লীগের শান্তি সমাবেশে যাত্রাপথে- দুমকিতে পিকআপ উল্টে ছাত্রলীগের ১৫নেতা-কর্মী আহত

etcnews
November 28, 2023 2:17 pm
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে পিকআপ উল্টে ছাত্রলীগের অন্তত: ১৫নেতা-কর্মী আহত হয়েছে। আহতের মধ্যে আশঙ্কাজনক ৬জনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার লালখা ব্রিজ সংলগ্ন এলাকায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও আহতের সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী জেলা শহরে আ’লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে যোগ দিতে দুমকি সরকারি জনতা কলেজ ছাত্রলীগের আবু সাঈদের নেতৃত্বে অন্তত: ২০/২৫নেতা-কর্মীবাহী একটি পিকআপ ভ্যান লালখা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে পিকআপ ভ্যানের অন্তত: ১৫জন নেতা-কর্মী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে পাঠায়। এদের মধ্যে রোমান (১৭), তামিম (১৮), রনি (১৬), পারভেজ (২০), আ: কাদের (১৬), তানিম (২০) কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহতদের দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা দেয়া হচ্ছে। দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।