etcnews
ঢাকাMonday , 5 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

বাগেরহাটে শিক্ষক দিবস উদযাপন: শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার আহ্বান

etcnews
October 5, 2026 6:25 pm
Link Copied!

অলি রহমান,বাগেরহাট জেলা প্রতিনিধি:

“শিক্ষকের মর্যাদা, অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হোক”—এমন প্রত্যাশা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন’সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদান করেন না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।

বক্তারা আরও বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হলে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও আধুনিক শিক্ষা উপকরণের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।