etcnews
ঢাকাTuesday , 29 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

‘নেগেটিভিটিই দর্শক বেশি দেখে’ অপু বিশ্বাস

etcnews
September 29, 2026 12:54 pm
Link Copied!

একজন তারকার হেটার্স থাকা অনেকটা আশীর্বাদের মতো। কারণ তাদের কারণেই একজন তারকা আলোচনায় থাকেন। আর দর্শকও নেগেটিভ বিষয়গুলো বেশি দেখে।’ সম্প্রতি কোরিওগ্রাফার কাদরী মাহফুজের পডকাস্ট শো ‘কফি উইথ কাদরী’তে অতিথি হয়ে এমন মন্তব্য করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।মজহারুল ইসলাম রাজিবের প্রযোজনা ও এমকেএম ট্রাভেল অ্যান্ড ট্যুরের আয়োজনে নির্মিত পডকাস্টটির প্রথম পর্বের অতিথি অপু বিশ্বাস। দীর্ঘ আলাপচারিতায় নিজের ব্যক্তিজীবন ও অভিনয় ক্যারিয়ারের নানা অধ্যায়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, ট্রেন্ড, আলোচনা-সমালোচনা এবং তারকাজীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি।আড্ডায় উঠে এসেছে অপু বিশ্বাসের জীবনের কঠিন সময়ের কথাও। বাবার মৃত্যুর দিনেও শুটিং করার অভিজ্ঞতাসহ পেশাগত জীবনের নানা স্মৃতি ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

নিজের নতুন পডকাস্ট নিয়ে কাদরী মাহফুজ বলেন, ‘তারকাদের স্টাইল ও লুক নিয়ে অনেকদিন ধরেই কাজ করছি। সেই কাজের সুবাদে তাদের সঙ্গে আমার নানা অভিজ্ঞতা রয়েছে। তারকাদের ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও স্টাইল—এসব নিয়েই এই পডকাস্ট। প্রথম পর্বেই অপু বিশ্বাসের মতো জনপ্রিয় একজন তারকাকে অতিথি হিসেবে পেয়ে আমি আনন্দিত। সামনে আরও তারকাকে দর্শকদের সামনে হাজির করার পরিকল্পনা রয়েছে।’কফি উইথ কাদরী’র সেট ডিজাইন করেছেন কিবরিয়া চঞ্চল। মেকওভারে ছিলেন নীল মুয়া এবং উপস্থাপক মাহফুজ কাদরীর পোশাক সাজিয়েছেন আজরান। ক্যামেরায় ছিলেন বিহন ও সুফিয়ান। সম্পাদনা ও রংবিন্যাস করেছেন রনি শিকদার জিতু। পডকাস্টটি পরিচালনা করেছেন ফয়সাল হাসান।

এরই মধ্যে এমকেএম মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পডকাস্টটির প্রমো প্রকাশিত হয়েছে। প্রযোজক মজহারুল ইসলাম রাজিব জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর একই চ্যানেলে ‘কফি উইথ কাদরী’র প্রথম পর্বটি প্রকাশ করা হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।