ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের উদ্যোগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের সম্পাদক মাওলানা ত্বহা মাহমুদ, সহসম্পাদক মাওলানা শারাফাত শরীফ, ঢাকা মহানগর উত্তরের সহসাংগঠনিক সম্পাদক মাওলানা ফারহান আব্দুল্লাহ, মোহাম্মদপুর থানার সদস্য মাওলানা ছানাউল্লাহ দিদার ও মাওলানা সালাউদ্দিন মাসরুরসহ অনেকে।
সাক্ষাতে সংগঠনের গবেষণা ও প্রকাশনা কার্যক্রম, দেশের বরেণ্য আলেমদের জীবন, কর্ম ও স্মৃতি সংরক্ষণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মাওলানা মামুনুল হক গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

