etcnews
ঢাকাSunday , 20 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

etcnews
September 20, 2026 2:40 pm
Link Copied!

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বাংলাদেশে তার কর্মকাণ্ড ব্যাপকভাবে দৃশ্যমান হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফলভাবে সম্পন্ন করতেও তার অবদানের প্রশংসা করেন তিনি।প্রতিমন্ত্রী বলেছেন, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্বকালেই বাংলাদেশ-চীন সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। একই সময়ে স্টেট মিনিস্টার পর্যায়ের ‘টু প্লাস টু’ (2+2) ব্যবস্থাসহ বেশ কয়েকটি নতুন প্রাতিষ্ঠানিক সহযোগিতা কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন করা তার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানান তিনি। এটিকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত বলেও উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত।বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় চীন ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে পুনর্ব্যক্ত করেন ইয়াও ওয়েন। তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী এ বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন।চীনা রাষ্ট্রদূত জানান, ওই মন্ত্রীর বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার বাবা বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।

ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দায়িত্ব পালনকালে অবদানের জন্য ইয়াও ওয়েনকে ধন্যবাদ জানান তিনি এবং তার নতুন দায়িত্বের সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, এ সময় ভবিষ্যতে আবারও দেখা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে ইয়াও ওয়েনকে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় সন্তোষও প্রকাশ করেন তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।