etcnews
ঢাকাSunday , 20 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিতে জরুরি নির্দেশনা

etcnews
September 20, 2026 10:00 am
Link Copied!

দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তার দুই পাশে এবং অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি পার্কিং না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ক্ষতি বা ভাঙচুর এড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম এ বিষয়ে জরুরি নির্দেশনা দেন।নির্দেশনায় বলা হয়, দৈনিক চলাচল শেষে সব ধরনের যানবাহন বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখতে হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে কার্যকর করার জন্য দেশের সব স্তরের মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।এদিকে পুলিশও ঢাকাজুড়ে ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ গ্রহণের কথা বলেছে।শনিবার এক বার্তায় ডিএমপি বলছে, ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।