etcnews
ঢাকাThursday , 17 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর- কারিনা কাপুরের নতুন চ্যালেঞ্জ ‘দায়রা’

etcnews
September 17, 2026 1:18 pm
Link Copied!

দ্য বাকিংহাম মার্ডারস’ সিনেমার কথা মনে আছে? অপরাধ ও রহস্যভিত্তিক (ক্রাইম থ্রিলার) চলচ্চিত্রে বলিউডের নবাবপত্নী কারিনা কাপুরকে দেখা গিয়েছিল একজন শোকাহত পুলিশ কর্মকর্তার ভূমিকায়। দীর্ঘদিন সিনেপর্দার বাইরে থাকা কারিনা আবারও ফিরছেন একই চরিত্রে। কিন্তু এবার তার লুক আরও বোল্ড। ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর চরিত্রের পুলিশ কর্মকর্তার ভূমিকায় কারিনা আসছেন ‘দায়রা’ সিনেমা নিয়ে।মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমাটি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।দায়রা’ সিনেমায় কারিনার চরিত্রের নাম ডিসিপি আজুনি। সম্প্রতি দিল্লির একটি প্রচারণামূলক অনুষ্ঠানে নিজের চরিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে বলি-সুন্দরী জানান, ভারতীয় চলচ্চিত্রে নারী পুলিশকে সচরাচর সাহসী হিসেবে ফুটিয়ে তোলার প্রবণতা রয়েছে।

চরিত্রটির ভিন্নতা তুলে ধরে কারিনা বলেন, ‌‘এ সিনেমায় পরিচালক এমন একজন নারী পুলিশকে উপস্থাপন করতে চেয়েছেন, যিনি নিজের নারীত্ব বজায় রেখেই, ঠোঁটে লিপস্টিক মেখে স্বাভাবিক ভঙ্গিতে অত্যন্ত কঠোরভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।’কারিনা জানান, ডিসিপি আজুনি চরিত্রটি আপাতদৃষ্টিতে হাসিমুখের হলেও নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে যথেষ্ট কঠোর। চরিত্রটির এই ভিন্নতাই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল।দায়রা’ সিনেমায় কারিনার বিপরীতে দেখা যাবে দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা পৃথ্বীরাজ সুকুমারনকে। দুই পুলিশ কর্মকর্তার অপরাধ দমনের ভিন্ন পদ্ধতিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিনেমার গল্প।

চরিত্রটির ভেতরের নৈতিক দ্বন্দ্ব বেশ চ্যালেঞ্জিং ছিল উল্লেখ করে কারিনা বলেন, বাস্তব জীবনে তিনি যে কোনো বিষয়কে সহজভাবে দেখতে পছন্দ করেন। কিন্তু এই সিনেমার গল্পে সবকিছুই ধূসর, এখানে সঠিক ও ভুলের সীমারেখা খুব একটা স্পষ্ট নয়।

অভিনয়ের পাশাপাশি অন্য কোনো মাধ্যমে যুক্ত হওয়ার ইচ্ছা নেই জানিয়ে কারিনা বলেন, আপাতত তিনি কেবল অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চান। প্রযোজনা বা পরিচালনার কোনো পরিকল্পনা তার নেই; বরং নতুন ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করাই তার মূল লক্ষ্য।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের আলোচিত ছবি ‘সিংহাম এগেইন’র পর এই সিনেমার মাধ্যমেই আবারও বড় পর্দায় ফিরছেন কারিনা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।