etcnews
ঢাকাTuesday , 15 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ফের সিনেমায় ব্যস্ত ববি

etcnews
September 15, 2026 4:55 pm
Link Copied!

ক্যারিয়ারের শুরু থেকে বড় পর্দাকেই নিজের কাজের প্রধান জায়গা হিসেবে বেছে নিয়েছেন ইয়ামিন হক ববি। মাঝে সিনেমা মুক্তির ব্যস্ততা কিছুটা কমলেও অভিনয় থেকে দূরে সরে যাননি তিনি। বরং নতুন কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন এই চিত্রনায়িকা। একসঙ্গে তিনটি সিনেমা নিয়ে এখন দর্শকের সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন ববি। ফলে দীর্ঘ বিরতির পর আবারও সিনেমা নিয়ে আলোচনায় ফিরেছেন তিনি।মিনহাজ কিবরিয়া পরিচালিত ‘বেঈমান’ দিয়ে শিগগির নতুনভাবে পর্দায় দেখা যাবে ববিকে। যুক্তরাজ্যের লন্ডনে এর শুটিং শেষ হয়েছে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন আমান রেজা ও আজাদ খান। গল্প ও চরিত্র—দুই দিক থেকেই সিনেমাটি নিয়ে আশাবাদী ববি।বেঈমান’ প্রসঙ্গে ববি বলেন, ‘সিনেমার গল্প ও চরিত্র দুটোই আমার কাছে বেশ ভালো লেগেছে। লন্ডনে শুটিংয়ের সময় পুরো টিম অনেক আন্তরিকতা নিয়ে কাজটি করেছে। আশা করি সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে এবং দীর্ঘ বিরতির পর আমাকে নতুনভাবে পর্দায় দেখতে পাবেন তারা।’

শুধু ‘বেঈমান’ নয়, নতুন আরও দুটি সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন ববি। সম্প্রতি ঢাকায় এ কে নিলয় পরিচালিত ‘বউ’ সিনেমার একটি গানের দৃশ্যে অংশ নিয়েছেন তিনি। দেলোয়ার হোসেন দিলের গল্পে নির্মিত সিনেমাটিতে ববির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব।অন্যদিকে অনিক বিশ্বাস পরিচালিত ‘ইব্রাহীম’ সিনেমাতেও অভিনয় করছেন এই অভিনেত্রী। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন নিরব হোসেন। তিন সিনেমায় তিন ধরনের চরিত্রে দর্শকের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ববি। তাই নতুন কাজগুলোকে নিজের ক্যারিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।

ববি বলেন, ‘তিনটি সিনেমার গল্পই ভিন্ন। চরিত্রেও পার্থক্য রয়েছে। দর্শকরা আমাকে যেভাবে চান সেভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি। আশা করি সিনেমাগুলো দর্শকের মন ভরাবে।’

রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ মুক্তির প্রায় দুই বছর পর গত মে মাসে প্রেক্ষাগৃহে আসে ববির ‘তছনছ’। বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন নবাগত মুন্না খান। তবে সিনেমাটি প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি। এরপরও থেমে নেই ববির পথচলা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি।

সামনে নতুন সিনেমা প্রযোজনার পরিকল্পনাও রয়েছে তার।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।