etcnews
ঢাকাTuesday , 15 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

etcnews
September 15, 2026 9:59 am
Link Copied!

বিশ্বজুড়ে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর পালিত হয় ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’। ২০০৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবের মাধ্যমে এ দিবসটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ২০০৮ সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী এটি পালন করা হচ্ছে। মূলত ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) গণতন্ত্রের নীতি, উপাদান ও অনুশীলনের ওপর একটি ‘সর্বজনীন ঘোষণা’ গ্রহণ করে।এ ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং বিশ্বে গণতন্ত্রের অবস্থান পুনর্মূল্যায়নের জন্য জাতিসংঘ ১৫ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে নির্ধারণ করে। গণতন্ত্র দিবসের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা, সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত করা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটানো। রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। সেইসঙ্গে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা, যা গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ।এদিকে আন্তর্জাতিক গণতন্ত্র উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ দিবসটি গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা ও আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার, মানবাধিকার ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের শক্ত ভিত্তি দেওয়াকে সমর্থন করে। বিশ্বজুড়ে গণতন্ত্রের নীতি প্রচার ও সুসংহত করার উদ্দেশ্যে এ দিবসটি উদযাপন করা হয়। গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

রিজভী বলেন, গণতন্ত্র এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে। নির্বাচিত জনপ্রতিনিধিরা সেবা ও ন্যায়সংগত সিদ্ধান্তে পৌঁছাতে সচেষ্ট হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।