etcnews
ঢাকাSunday , 13 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সাইকেল চালানোর জন্য বিশ্বে সবচেয়ে সুন্দর পথ যেসব দেশে

etcnews
September 13, 2026 3:08 pm
Link Copied!

বিশ্বের সবচেয়ে সুন্দর সাইকেল চালানোর পথগুলোর তালিকায় ইউরোপের দেশগুলোর আধিপত্য দেখা গেছে। নতুন এক গবেষণায় বিশ্বের শীর্ষ ১৫টি সাইকেল রুটের মধ্যে আটটিই ইউরোপে অবস্থিত বলে জানানো হয়েছে।গবেষণাটি করেছে অ্যাডভেঞ্চার ভ্রমণ বুকিং প্ল্যাটফর্ম এক্সপ্লোর। বিশ্বের ৫২টি জনপ্রিয় ও আকর্ষণীয় সাইকেল রুট নিয়ে ২০০ জনের ওপর চোখের গতিবিধি পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করা হয়। কোনো রুট মানুষের দৃষ্টি কত দ্রুত আকর্ষণ করে এবং কতক্ষণ ধরে রাখতে পারে, তার ভিত্তিতে ১০০ নম্বরের মধ্যে ‘দৃষ্টিনন্দন’ স্কোর দেওয়া হয়।তালিকায় প্রথম হয়েছে কানাডার বাউ ভ্যালি পার্কওয়ে। বানফ থেকে লেক লুইস পর্যন্ত বিস্তৃত এই পথ ৯৭ নম্বর পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার গ্রেট ওশান রোড পেয়েছে ৯৪ নম্বর।তৃতীয় স্থানে রয়েছে ইতালির টাসকানি গ্রাভেল রুটস। এর স্কোর ৯১। সাইপ্রেস গাছের সারি, আঙুরের বাগান এবং পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা কয়েক শত বছরের পুরোনো শহর এই পথের প্রধান আকর্ষণ।চতুর্থ স্থানে রয়েছে জার্মানির এলবে সাইকেল রুট। ৯০ নম্বর পাওয়া এই পথটি প্রায় ১ হাজার ২২০ কিলোমিটার দীর্ঘ। চেকিয়া থেকে উত্তর সাগরের দিকে এলবে নদী অনুসরণ করে চলা এই রুটে ঐতিহাসিক শহর, গ্রামাঞ্চল ও মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখা যায়।

ষষ্ঠ স্থানে থাকা নেদারল্যান্ডসের আমস্টারডাম সাইকেল রুট ১০ পেয়েছে ৮৬ নম্বর। খাল, পার্ক, ঐতিহাসিক এলাকা এবং শহরের বাইরের শান্ত গ্রামাঞ্চল ঘুরে দেখার সুযোগ রয়েছে এই পথে।

ইতালির স্টেলভিও পাস ৮২ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে। এটি বিশ্বের অন্যতম কঠিন সাইকেল রুট হিসেবে পরিচিত। অন্যদিকে ফ্রান্সের প্রোভঁস ল্যাভেন্ডার রুট ৮১ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে। গ্রীষ্মকালে বেগুনি রঙের ল্যাভেন্ডার ফুলে ভরে ওঠা এই পথ তুলনামূলকভাবে সহজ।স্কটল্যান্ডের নর্থ কোস্ট ৫০০ রয়েছে একাদশ স্থানে। ইনভারনেস থেকে শুরু ও শেষ হওয়া ৮০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এই রুট শেষ করতে দক্ষ সাইক্লিস্টদেরও পাঁচ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

ফ্রান্সের রুট দে গ্রঁদ আলপ ৭৮ নম্বর পেয়ে দ্বাদশ স্থানে রয়েছে। লেক জেনেভা থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত এই পথে উঁচু পাহাড়, গভীর উপত্যকা, পাহাড়ি গিরিপথ ও ছোট ছোট গ্রাম দেখা যায়। দীর্ঘ ও খাড়া পথের কারণে এটি অভিজ্ঞ সাইক্লিস্টদের জন্য বেশি উপযোগী।

তালিকায় ইউরোপের শেষ রুটটি হলো উত্তর মেসিডোনিয়া ও আলবেনিয়ার মধ্য দিয়ে যাওয়া লেক ওহরিদ সার্কিট। ৭৬ নম্বর পাওয়া এ পথটি প্রায় ৯০ থেকে ৯৬ কিলোমিটার দীর্ঘ। রুটটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে যাওয়ায় সাইক্লিস্টদের সঙ্গে পাসপোর্ট রাখার পরামর্শ দেওয়া হয়েছে।গবেষণায় বলা হয়েছে, সাইকেল ভ্রমণ নিয়ে মানুষের আগ্রহ দ্রুত বাড়ছে। ‘সাইক্লিং হলিডে’ বা সাইকেলভিত্তিক ছুটি কাটানোর বিষয়ে গুগলে অনুসন্ধান ২৯২ শতাংশ বেড়েছে।

সূত্র: ইউরোনিউজ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।