etcnews
ঢাকাWednesday , 9 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদির ৩২ বিমান হামলা

etcnews
September 9, 2026 3:26 pm
Link Copied!

ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদি আরব ৩২টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার সৌদি আরবে বড় ধরনের হামলা চালানোর এক দিন পর এ দাবি করল তারা। ওই হামলায় কয়েক ডজন মানুষ আহত হন।হুথিদের আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় সৌদি বিমানগুলো মারিব, আল জাওফ, তাইজ ও হোদেইদাহ প্রদেশের বিভিন্ন এলাকায় ৩২টি বিমান হামলা চালিয়েছে।হুথিদের এ দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, মঙ্গলবার ভোরে হুথিদের হামলার কারণে কয়েকটি তেল স্থাপনায় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। ওই হামলায় ৭৩ জন আহত হন। এরপর সৌদি বিমান হামলার খবর জানায় হুথিরা।গত সপ্তাহে ইয়েমেনে আবারও প্রাণঘাতী সংঘাত শুরু হয়। বাব আল মানদেব প্রণালির কাছে ভূখণ্ড দখলের লক্ষ্যে হুথিরা বড় ধরনের অভিযান শুরু করার পর নতুন করে লড়াই ছড়িয়ে পড়ে।ইরান হরমুজ প্রণালি অবরোধ করে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি ব্যাহত করার পর বাব আল মান্দেব প্রণালি সৌদি তেল পরিবহনের জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠেছে।

এদিকে সর্বশেষ ইয়েমেন সংঘাতে এখন পর্যন্ত ৫০০ জনের বেশি নিহত হয়েছেন। এদের বেশিরভাগই দুই পক্ষের যোদ্ধা। উভয় পক্ষের সূত্রের বরাতে এএফপির হিসাব অনুযায়ী এ তথ্য জানা গেছে।

সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।