etcnews
ঢাকাWednesday , 9 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

জার্মানিতে কট্টর ডানপন্থিদের বড় জয়ে ট্রাম্পের উচ্ছ্বাস

etcnews
September 9, 2026 10:20 am
Link Copied!

জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের নির্বাচনে কট্টর ডানপন্থি অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডির বড় জয়কে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, জার্মানির ‘জনতাবাদী দল’ বড় একটি রাত পার করেছে। একই পোস্টে তিনি জার্মানির ‘অত্যন্ত খারাপ অভিবাসন নীতির’ সমালোচনা করেন।স্যাক্সনি-আনহাল্টের রাজ্য নির্বাচনে এএফডি সবচেয়ে বেশি ভোট পেয়েছে। দলটি অভিবাসনবিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিত এবং ট্রাম্পের নীতিরও সমর্থক। দলটি রুশপন্থি অর্থাৎ তারা ইউক্রেনকে সমর্থন করে না; বরং রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক চায়।

এএফডির এই সাফল্য জার্মানির প্রচলিত রাজনৈতিক দলগুলোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো কোনো রাজ্যে সরকার গঠনের সম্ভাবনাও তৈরি হয়েছে দলটির সামনে। তবে এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা এএফডির নেই।ট্রাম্প এর আগেও ইউরোপের কট্টর ডানপন্থি দলগুলোর প্রতি সমর্থন জানিয়েছেন। জার্মানির এএফডির এই নির্বাচনি সাফল্যেও তার উচ্ছ্বসিত প্রতিক্রিয়া সে অবস্থানেরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।