etcnews
ঢাকাTuesday , 8 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!

etcnews
September 8, 2026 2:42 pm
Link Copied!

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানি মামলা করেছে একটি বিমান চলাচল সংস্থা (এভিয়েশন কোম্পানি)। কোম্পানিটির অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের চার্টার্ড উড়োজাহাজকে ‘খেলনা বিমান’ হিসেবে মন্তব্য করেছেন নোরা। তারা দাবি করেছে, এতে তাদের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আদালতে আগামী ২৫ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।মামলার সূত্রে জানা যায়, ২০২৫ এর ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় একটি উড়োজাহাজের ভেতরে ভিডিও ধারণ করেন নোরা ফাতেহি। সে সময় উড়োজাহাজটিকে ‘খেলনা’ হিসেবে উল্লেখ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও প্রকাশ করেন তিনি। এভিয়েশন কোম্পানিটির দাবি, নোরার ইনস্টাগ্রামে ৪ কোটি ৬০ লাখেরও বেশি অনুসারী থাকায় তার মন্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর জেরে উড়োজাহাজটির বুকিং বাতিল হতে শুরু করে এবং সংস্থাটির ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে।কোম্পানিটি আরও জানিয়েছে, ভিডিও প্রকাশের পর তাদের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে।

মামলায় ৩ কোটি রুপি ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি আদালতের কাছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নোরার ওই মন্তব্য বা উড়োজাহাজটি নিয়ে করা সব ধরনের পোস্ট ও কনটেন্ট অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ চেয়েছে এভিয়েশন কোম্পানিটি। এ ছাড়া অভিনেত্রীকে প্রকাশ্যে একটি ব্যাখ্যা বা স্পষ্টীকরণ দেওয়ার নির্দেশ দেওয়ারও আবেদন করেছে কোম্পানিটি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।