etcnews
ঢাকাSunday , 6 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

etcnews
September 6, 2026 2:29 pm
Link Copied!

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঠাকুরগাঁও সফরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে।দুই দিনের এই সফরে রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম তার সঙ্গে আছেন।হেলিপ্যাডে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. খাইরুল কবির, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও জেলা বিএনপি মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার পেরিস এবং রংপুরের বিভাগীয় কমিশনার ও ডিআইজি, ঠাকুরগাঁও জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ পদস্থ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

পরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে বাংলাদেশ পুলিশের একটি দল। গার্ড পরিদর্শনের পর বাবা-মায়ের কবর জিয়ারতের জন্য সেনুয়া কবরস্থানে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাবা-মায়ের কবর জিয়ারত ও মোনাজাত শেষে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের খোঁজখবর নেন তিনি। পরে তিনি ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে যান।ঠাকুরগাঁও সফরের প্রথম দিনে আজ বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে তার সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরের দ্বিতীয় দিনে আগামীকাল (সোমবার) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।