ঢাকাই ও কলকাতার জনপ্রিয় দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান মানেই ভক্তদের কাছে ভিন্ন কিছু। পর্দায় নিজের অভিনয় দক্ষতা ও রূপের জাদুতে বরাবরই তাক লাগিয়ে দেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কিছু ছবি প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।আজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন জয়া। যেখানে তাকে একটি আয়নার সামনে বসে আনমনে লিপস্টিক হাতে ধরে থাকতে দেখা যায়। ছবিগুলোর সঙ্গে একটি সংক্ষিপ্ত কিন্তু নজরকাড়া ক্যাপশন জুড়ে দিয়েছেন তিনি। লিখেছেন ‘এক নায়িকা, তার আয়না ও সেই লিপস্টিক।’তার এই রূপ ও রহস্যঘেরা ক্যাপশন মুহূর্তেই লুফে নিয়েছেন ভক্ত-অনুরাগীরা। মন্তব্যের ঘরে প্রশংসার বন্যায় ভাসাচ্ছেন তারা। কেউ তার রূপের তারিফ করেছেন, আবার কেউ লেখার অন্তর্নিহিত অর্থ খোঁজার চেষ্টা করছেন। সাধারণ ভক্ত থেকে শুরু করে শোবিজ অঙ্গনের অনেকেই তার এই পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।বরাবরই ভিন্নধর্মী ফটোশুট ও নান্দনিক উপস্থাপনার জন্য পরিচিত জয়া আহসান। ব্যক্তিগত জীবন ও কাজের ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এমন উপস্থিতি সবসময়ই অনুরাগীদের হৃদয়ে বাড়তি উত্তাপ ছড়ায়। নতুন এই পোস্টটিও তার ব্যতিক্রমী ফ্যাশন সেন্স ও নান্দনিকতার আরেকটি সুন্দর উদাহরণ হয়ে রইল।

