etcnews
ঢাকাThursday , 3 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি এখন কেমন আছেন

etcnews
September 3, 2026 2:35 pm
Link Copied!

পর্দায় নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তানিয়া বৃষ্টি। নাটক, ওটিটি ও চলচ্চিত্র; সব মাধ্যমেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন এই অভিনেত্রী। তবে হঠাৎ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি।চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয় অভিনেত্রীর।দ্বিতীয় সার্জারি সফল হওয়ার পর সামাজিক মাধ্যমে তানিয়া জানিয়েছিলেন, তাকে আরও একটি সার্জারি করাতে হবে। তবে সেটি তাৎক্ষণিকভাবে নয়, কয়েক মাস পর করার কথা রয়েছে।

এরপর কেটে গেছে কয়েক মাস। তাই ভক্ত-অনুরাগীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন- এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি?সুখবর হলো, আগের চেয়ে অনেকটাই ভালো আছেন এই অভিনেত্রী। তানিয়া বৃষ্টির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই কাজে ফিরতে পারেন তিনি।অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তানিয়া। নিয়মিত নিজের ছবি প্রকাশের পাশাপাশি নিজের অভিনীত নাটকের প্রচারণাতেও দেখা যাচ্ছে তাকে।

এদিকে তানিয়ার হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমা। রায়হান খান পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, আদর আজাদসহ আরও অনেকে।দীর্ঘ চিকিৎসা ও শারীরিক প্রতিকূলতা পেরিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে চান তানিয়া বৃষ্টি। তার সুস্থতার খবরে স্বস্তি ফিরেছে ভক্তদের মনেও।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।