etcnews
ঢাকাTuesday , 4 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আলোকচিত্র প্রদর্শনীতে সম্মাননা পেলেন মাহফুজ কবির

etcnews
August 4, 2026 12:03 am
Link Copied!

‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে তার হাতে এই ক্রেস্ট তুলে দেওয়া হয়। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে তিনি মাহফুজ কবির মুক্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর সভাপতি কে এম মহসিন এবং সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।এ সময় আয়োজক সংগঠনের নেতা, বিশিষ্ট আলোকচিত্রী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক এ আলোকচিত্র প্রদর্শনীতে আন্দোলন, নির্যাতন, প্রতিরোধ এবং গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের দুর্লভ আলোকচিত্র স্থান পেয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।